ডা. মহসিন জিল্লুর করিম গুরুদাসপুরে আগমনে পথসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম গুরুদাসপুরে আগমন উপলক্ষে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সমর্থনে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে গুরুদাসপুর পাইলট মাঠ থেকে প্রায় পাঁচ শতাধীক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি গুরুদাসপুর থানা মোড় হয়ে উপজেলার চাঁচকৈড় বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিএনপির সাবেক এমপি মরহুম মোজাম্মেল হকের গুরুদাসপুরের বাসভবনের সামনে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর মোজাম্মেল হকের জৈষ্ঠ্য পুত্র প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সভাপতিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম।
তিনি বলেন, দলকে সংগঠিত ও তারেক রহমানের হাতকে আরোও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া দলে অনেক অনুপ্রবেশকারী রয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের শিকার না হবার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি আরো বলেন, প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন করতে চাইলে তাকে সমর্থন করে তার পাশে থাকার আহ্বান জানান তিনি।
এরপর কর্মী সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসেন এমপি পদপ্রার্থী প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন করতে হলে সাদা মনে নির্বাচনে অংশগ্রহন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের ধানের শীষের কান্ডারি হতে সবার দোয়া ও সমর্থন চান তিনি।
এসময় পথসভায় অংশ নেওয়া সকল কর্মী-সমর্থকরা নেতার প্রতি শদ্ধা ও ভালোবাসা রেখে আনন্দে উল্লাস করেন এবং আগামী জাতীয় নির্বাচনে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রুঞ্জুকে গুরুদাসপুর-বড়াইগ্রামের এমপি হিসেবে দেখতে চান তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি