বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত চাটগামী, সম্পাদক আবদুল মতলব
বাঁশখালী প্রেসক্লাবের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবের হল রুমে আয়োজিত বৈঠকে উপস্থিত প্রেসক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের পুর্নাঙ্গ একমিটি ঘোষণা করা হয়।
এর আগে ক্লাবের প্রবীণ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীর সভাপতিত্বে ক্লাবের এক জরুরি সভায় দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক খবরের কাগজ ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আবদুল মতলব কালুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়াও দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহকে সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজাদী ও চ্যানেল এস টিভি প্রতিনিধি মোহাম্মদ এরশাদকে দপ্তর সম্পাদক, দৈনিক সকালের সময় ও দৈনিক শাহ আমানত প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইনকে অর্থ সম্পাদক এবং দৈনিক সময়ের আলো ও একুশে পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস (দৈনিক ইত্তেফাক), গোলাম শরীফ টিটু (আজকের সুর্যোদয়), আবদুল জাব্বার চৌধুরী (দৈনিক সংগ্রাম/দৈনিক দিনকাল) ও সুধাম কান্তি তালুকদার (প্রিল্যান্স)।
প্রসঙ্গত, সভায় সর্বসম্মতিক্রমে বাঁশখালী প্রেসক্লাবের
সংগঠনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে পাল্টা কমিটি ও সমিতি গঠন করে সদস্যদের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সদস্য অনুপম কুমার দে অভি, কল্যাণ বড়ুয়া মুক্তা এবং আবু বক্কর বাবুলসহ তিন সদস্যের বহিষ্কারাদেশ চুড়ান্তভাবে গৃহিত হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি