ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ বিকাল ৫:৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাক-কান কাটা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (১২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁওয় গ্রামের বোরো জমি থেকে পুলিশ নাক-কান কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে৷ নিহত যুবক উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র মনির হোসেন(৩০)। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ৷ 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ২জন পরিচিত লোক ওই যুবককে ডেকে বাহিরে নিয়ে যায়। সারারাত বাড়িতে না ফেরায় সকালে পরিবার ও গ্রামের লোকজন খোজাঁখুজি করলে উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ বোরো জমি থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারণে ওই যুবকে এভাবে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, নাক-কান কাটা এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত