মতিঝিলে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে নিহত ১, আহত ২
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ট্রাক-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে কালাই খান (৩৫) নামে এক অটোরিকসাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) নামে দুজন আহত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকসাচালক কালাইকে সকাল সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইয়াসিন ও আরাফাত জরুরি বিভাগে চিকিৎসাধীন।
মতিঝিল থানার এসআই মো. ইসমাইল হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, নিহত অটোরিকসাচালকের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামে। তিনি ওই গ্রামের হাতেম খানের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কালাই খানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
জামান / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল