ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় গভীর নলকুপ দখলকে কেন্দ্র করে ভাংচুর-দুপক্ষের উত্তেজনা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:৬

নওগাঁর মান্দায় গভীর নলকুপ দখলকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার বাদলঘাটা গ্রামের  বিদ্যুৎ প্রামাণিক গংরা গভীর নলকুপ ঘরে ভাংচুর চালিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

সোমবার বিকালে উপজেলার বাদলঘাটা  গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন,উপজেলার বাদলঘাটা গ্রামের নুর-মোহাম্মাদের ছেলে সেলিম রেজা।ভুক্তভোগী সেলিম রেজা জানান,১৬ বছর পূর্বে জমি বন্ধকী রেখে অনেক টাকা পয়সা খরচ করে আমাদের নিজ খতিয়ান ভুক্ত জমিতে গভীর নলকুপ স্থাপন করি।গভীর নলকুপটি স্থাপনের এক বছর পর আ.লীগ নেতা অর্থাৎ অভিযুক্তের চাচা ১৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন।সরকার পরিবর্তনের পর অভিযুক্ত বিদ্যুৎ প্রামাণিক নব্য বিএনপি সেজে আবারো অপারেটর হয়েছেন।দূর্নীতিবাজ বিএমডিএর সহকারি প্রকৌশলীর যোগসাজসে আওয়ামীলীগের নেতা গভীর নলকুপ পরিচালনা করার চেষ্টা করছেন।নব্য বিএনপি সেজে গভীর নলকুপের অপারেটরের নিয়োগ নিয়েছেন।এর দ্রুত আমরা অপসারণ চাই।
অভিযুক্ত বিদ্যুৎ প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বৈধ অপারেটর। আমাকে গভীর নলকুপ পরিচালনা করতে দিবে না বলে তারা বাঁধা প্রদান করছেন।আমি ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ পদে আছি।

দুপক্ষের মুখোমুখি উত্তেজনার খবর পেয়ে ড়ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, দু'পক্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগ পেলে ইউএনও স্যারের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন