ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ১২:৫৭

কিশোরগঞ্জের কটিয়াদীতে   সাড়ে ২৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেন  র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের  হামিদ  মিয়ার ছেলে মো. রাশেদ খান  (২১), একই  এলাকার সেলিম  মিয়ার ছেলে জাকির মিয়া  (২০)।

জানা যায়,র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিশোরগঞ্জ  জেলার  বিভিন্ন এলাকার  দিকে সরবরাহ করতে  যাচ্ছিল। 

এরই প্রেক্ষিতে রবিবার রাতে কিশোরগঞ্জ  জেলার কটিয়াদী পৌরসভার ০৫নং ওয়ার্ড দড়ি চরিয়াকোনা এলাকার  কিশোরগঞ্জ- ভৈরব  আঞ্চলিক মহাসড়কের ওপর তল্লাশি চৌকি স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করেন কিশোরগঞ্জ র‌্যাব সদস্যরা। এ সময় দুই  মাদক কারবারিকে একটি যাত্রীবাহী বাস থেকে ডিমের বক্সে ভর্তি গাজাসহ আটক করা হয় এবং সঙ্গে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটও জব্দ করা হয়।   জব্দকৃত গাজার পরিমাপ ২৫কেজি ৪০০ গ্রাম। যাহার বাজার মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা.। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক মাদককারবারিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা কিশোরগঞ্জের  বিভিন্ন, এলাকায়  বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত  আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় ১৩ই জানুয়ারি সোমবার এসআই সেলিম মিয়া একটি মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন