ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা ভোমরা সীমান্তে ফাঁকা গুলি ছুড়লো বিএসএফ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ১২:৫৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে সাউন্ডগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।  সোমবার (১৩ জানুয়ারি) ভোর রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়রা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় এলাকাবাসী লুৎফর রহমানসহ কয়েকজন জানান, ভোর রাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তের কৃষক নজরুল ইসলাম ও নাজমুল হোসেনের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার তার জমিতে ধান রোপণে বাঁধা দেয় বিএসএফ। এ ঘটনায় রবিবার দুপুরে সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আপাতত বিবাদমান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের জমি মাপ জরিপের পর। 

এদিকে, এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু