সীতাকুণ্ডে শপিং কমপ্লেক্স 'সিকিউর সিটিতে' তালা দিলো ছাত্ররা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত নব নির্মিত অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সিকিউর সিটি । নানা অনিয়ম দূর্ণীতি ও মাদরাসার সম্পত্তি তছরুপের অভিযোগ তুলে অনিদিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় সীতাকুণ্ড কামিল মাদরাসার ছাত্ররা ।
সোমবার সকাল ১১ টার সময় 'সিকিউর সিটির' সামনে মাদরাসার ছাত্রদের প্রতিবাদ তুলে মানববন্ধন করতে দেখা যায়। এসময় মাদরাসার সম্পত্তি তছরুপ, চুক্তি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ তুলে শ্লোগান দেয় ছাত্ররা। ছাত্রদের মধ্যে মো: রিয়াজ বলেন, সীতাকুণ্ড কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় মাদরাসার সম্পত্তি নিয়ে নয়-ছয় করে আসছে একটি চক্র। বেশিরভাগ মাদরাসার জায়গা জুড়ে সিকিউর সিটি নির্মিত হয়েছে । তবে মাদরাসা ন্যায্য হারে দোকান বুঝেয়ে পায়নি। আমাদের দাবি দ্রুত মাদরাসার প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া হোক।
জানতে চাইলে সীতাকুণ্ড কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ওসমান গনি বলেন, গত ৬ জানুয়ারী সিকিউর সিটি আমাদের না জানিয়ে একটি দোকান বিক্রি করে দেয়। এর আগে ৪ জানুয়ারী মাদরাসা বর্তমান কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন মৌখিক বক্তব্যে বলেছিলেন সিকিউর সিট মাদরাসা কর্তৃপক্ষের না জানিয়ে কোন দোকান বিক্রি করতে পারবে না কিন্ত ঐ সিদ্ধান্ত উপেক্ষা করে কমপ্লেক্সের ১২৮ নম্বর দোকান বিক্রি করে দেয়। এর পর গত ১১ জানুয়ারি উভয়ের সম্মতিতে পরিমাপ করা হলে এতে আমাদের ১২শ স্কয়ারফিট জায়গা বেশি রয়েছে। তবে এই জায়গার হিস্যা আমাদের বুঝিয়ে দিতে অস্বীকার করেন। সর্বশেষ মাদরাসা ও সিকিউর সিটি উভয়ের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সবার সম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয়েছে তাও উপেক্ষা করে তারা । এসব বিষয় অবগত হলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন কর ।
সিকিউর ম্যানেজমেন্ট প্রপাটিজ লি: এর ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন মামুন বলেন, আগামি ১৪ ফেব্রুয়ারি শপিং কমপ্লেক্স উদ্বোধনের পর বিষয়টি নিয়ে আমাদের আলোচনার কথা ছিলো কিন্তু এরি মধ্যে ছাত্ররা তালা দিয়ে কমপ্লেক্স বন্ধ করে দেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন বলেন, মাদরাসা ছাড়াও প্রতিষ্ঠানটির আরো মালিক পক্ষ রয়েছে জায়গা রয়েছে । তাদের সাথে কথা বলে অধ্যক্ষ সহ সবাই মিলে বিষয়টি সমাধান করা উচিত।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু