ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ২:১৫

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের ব্যবসা শেষে কনকনে শীতে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ছে একটি দোকান। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ২:৩০ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানীর প্রায় ৬ লক্ষ  টাকার ক্ষতি হয়। স্থানীয়রা জানান, মধ্যরাতে সকলে যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনি আগুন আগুন বলে চিৎকার করে স্থানীয়রা অতঃপর মসজিদের মাইকিং। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতন বাজারে ভিতরে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানটি মুদি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার