ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কোস্ট ফাউন্ডেশন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৪:৩৫

কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়ায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশে প্রতিটি পরিবারকে মোট ৫০,০০০ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

উক্ত সহায়তা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাদত হোসেন।

কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র কোঅর্ডিনেটর জিয়াউল করিম চৌধুরী, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন ও ফজলুল হক। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে মহিলা ইউপি সদস্য বিউটি আকতারও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই অর্থ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, কোস্ট ফাউন্ডেশনের এ উদ্যোগ তাদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে পরিবারগুলো চরম দুর্দশার মধ্যে পড়ে। কোস্ট ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক