ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিতে আর মাত্র বাকি ৫ শতাংশ


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ১:৪৬

অনেক জল্পনা-কল্পনা শেষ করে স্বপ্নের পদ্মা সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। পদ্মা সেতুকে ঘিরে প্রশাসনিক কাজের জন্য দুই পাড়ে পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ নামে থানা হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ৭৫ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের বাকি মাত্র ৫ শতাংশ।

মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। এরমধ্যে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা। আগামী ১০ মাসের মধ্যে মূল সেতুর বাকি কাজ প্রায় ১ হাজার ২২৭ কোটি টাকা দিয়ে সম্পন্ন করতে হবে।

সেতুর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের মোট বাজেট ৩০ হাজার ১৯১ কোটি ৩৯ লাখ টাকা। এরমধ্যে গত আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে ২৫ হাজার ৮৮৯ কোটি ৯৪ লাখ টাকা। সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৭৫ শতাংশ। নদী শাসনকাজের চুক্তিমূল্য ৮ হাজার ৯৭২ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে ৬ হাজার ৭১৭ কোটি ৭৩ লাখ টাকা।

প্রকৌশল বিভাগ আরো জানায়, মূল সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব ও ২ হাজার ৯৫৯টির সবগুলো বসানো হয়েছে। ৫ হাজার শেয়ার পকেটের মধ্যে ৩ হাজার ৪৮৪টি এবং ১২ হাজার ৩৯০টি প্যারপেট ওয়ালের মধ্যে ৫ হাজার ৬৭০টির স্থাপন সম্পন্ন হয়েছে।

মাওয়া ও জাজিরার ভায়াডাক্টে ৪৩৮টি সুপার গার্ডারের মধ্যে ৪৩৮টি ওবং ৮৪টি রেলওয়ে আই গার্ডারের মধ্যে ৮৪টিই স্থাপন করা হয়েছে। মূল সেতুর মোট ৪১টি ট্রাস রয়েছে, যার সবগুলো ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। এর দৈর্ঘ্য ৬ হাজার ১৫০ মিটার বা ৬ দশমিক ১৫ কিলোমিটার।

এদিকে, সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ এরই মধ্যে শতভাগ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ হাজার ৪৯৯ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ ৪ হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা। অন্যান্য (পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট ও আয়কর, যানবাহন, বেতন-ভাতা এবং অন্যান্য) খাতে বরাদ্দ ২ হাজার ৮৮৫ কোটি ৩৬ লাখ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল