ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পিকআপচালক সেলিম হত্যার রহস্য উদ্ঘাটন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ২:১৪

গাজীপুরে পিকআপভ্যান চালক সেলিম সরদার হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। এ সময়  তাদের কাছ থেকে ছিনতাই করা ৭টি পিকআপভ্যানও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার হবিগঞ্জের বাহুবল থানার দৌলতপুর গ্রামের আবদুল বাসেদের ছেলে মারুফ হোসেন (৩০), একই জেলার মৃত রমিজ আলীর ছেলে আবদুল আহাদ (৩৪), ময়মনসিংহের ধোবাউড়া থানার সানন্দাখীলা গ্রামের হারেস আলীর ছেলে এনামুল (২২), শেরপুর সদর থানার টিকারচর গ্রামের মৃত মোতালেবের ছেলে আমিনুল ইসলাম (২৪), টাঙ্গাইলের গোপালপুর থানার মোহাম্মদ রফিজ মণ্ডলের ছেলে শামীম হোসেন (২৪)। গাজীপুর ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-কমিশনার উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার রেজওয়ান আহমেদ এসব তথ্য জানান।

এ সময় তিনি আরো জানান, গত ১ সেপ্টেম্বর নগরীর বাসন এলাকায় চালক সেলিমকে হত্যা করে তার পিকআপভ্যান ছিনতাই করে নিয়ে যায় ওই ডাকাত দল। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে ঘাতকদের শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার