গুরুদাসপুরে কলেজ ছাত্র ও গৃহবধুর রহস্যজনক মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্র রাকিব হোসেন (১৮) ও বিষপানে গৃহবধু আতিয়া খাতুন (২৬) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র রাকিব ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে ও গৃহবধূ আতিয়া খাতুন একই উপজেলার পিপলা নতুন পাড়া মহল্লার মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাজায়, মঙ্গলবার সন্ধায় প্রবাসীর স্ত্রী আতিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আতিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ১১ টার দিকে গৃহবধূ মারা যান।
অপরদিকে বুধবার সকালে একই এলাকার যুবক রাকিব তার নিজ বাড়ীতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি গুরুদাসপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত রাকিবের মরদেহ উদ্ধার করে। তবে রাকিব কি কারণে আত্মহত্যা করেছে স্থানীয়রা সঠিক কোনো কারণ বলতে না পারলেও অনেকের ধারনা রাকিব ও আতিয়ার মধ্যে পরকিয়ার সর্ম্পক ছিলো। যার কারণে তারা দুজনেই আত্মহত্যা করেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার খুবজীপুর এলাকায় প্রবাসীর স্ত্রী আতিয়া ও একই এলাকার কলেজ ছাত্র রাকিবের আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরোও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত গৃহবধূ আতিয়া ও রাকিবের মধ্যে পরকিয়া সম্পর্ক চলছিল। পরকিয়ার জেরে তারা আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্তেরপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় দুই জনের নামে থানায় অপমৃত্য দায়ের হয়েছে।
এমএসএম / এমএসএম
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ