ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে তারুণ্যের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৩:৪১

নোয়াখালী কবিরহাট উপজেলায় তারুণ্যের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সাতটি স্টল নিয়ে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মেলায় সাতটি স্টলের মাঝে রয়েছে "বাহারি পিঠা ঘর, মনে রেখো আমাদের ফুসকা হাউজ, ভুতুড়ে দাদীর ঝালমুড়ি ষ্টোর, স্টুডেন্ট ফাস্ট ফুড, পিঠ উৎসবে আলোর মেলা, পিঠা ঘর ও ইয়াং সাইন্সটিস্ট প্রজেক্ট সহ সাংস্কৃতিক মঞ্চ।

মেলাতে সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। হাসিখুশী ভাবে দিনটিকে আনন্দের মাধ্যমে কাটাতে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের রয়েছে উপস্থিতি।

মেলাটির সভাপতিত্ব করেন, তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের ভূঁইয়া। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট সরাসরি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির সৌরভ হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবিরহাট উপজেলার প্রধান সমন্বয়ক আবদুল্যাহ আল মামুন প্রমূখ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত