কুতুবদিয়ায় চেয়ারম্যান হালিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কক্সবাজারের কুতুবদিয়ার বিতর্কিত চেয়ারম্যান আবদুল হালিমসহ চারজনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
মামলার বাদি ছৈয়দ নুর জানান, গত ২০২৩ সালেন ২০ জুন ধুরুং গরুর বাজার থেকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয় এবং ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় হালিম চেয়ারম্যানসহ তার ছেলে ইশরাক হোসাইন নাঈম, মৃত হাজী আশরফ আলীর ছেলে মাস্টার মামুর উদ্দিন,মৃত্যু খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ শামিমকে অভিযুক্ত করে সিআর ২০৫/২৩ নম্বর মামলা দায়ের করা হয়।
বাদীর আইনজীবী এডভোকেট আইয়ুব হোছাইন জানান, উক্ত মামলার ব্যাখ্যা দিতে "আদালত বিবাদীদের বিরুদ্ধে নয়বার তলব করার পরও তারা হাজির না হওয়ায় মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।"
স্থানীয়দের অভিযোগ, হালিম চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাল দখলসহ নানা অনিয়মে জড়িত। উত্তর ধুরুং ইউনিয়নের একটি প্রকল্পের জন্য জমির মূল্য পরিশোধে গড়িমসি এবং পাশের জমি ক্ষতিগ্রস্ত করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছৈয়দ নূর।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাল ভরাট করে দখল,অহেতুক মানুষকে মারধর এবং ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী হিসেবে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে রয়েছে।
বর্তমানে গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে স্থানীয়রা চেয়ারম্যানের বিচার দাবি করছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু