মুফতি কাজী ইব্রাহিম এর উপর হামলার ঘটনা ঘটেছে
মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা কাজী ইব্রাহিম এর উপর হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ জানুয়ারি দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে এক সংবাদ সম্মেলন জানান মুফতী কাজী ইব্রাহিম।
সংবাদ সম্মেলন মুফতি কাজী ইব্রাহিম বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্কুলের শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে একটি মিটিং চলা কালে আক্তারুজ্জামান নামে এই হামলার ঘটনা ঘটায়। এসময় আক্তারুজ্জামানের সাথে পুলিশও উপস্থিত ছিলেন বলে জানান কাজী ইব্রাহিম।
বুধবার ১৫ জানুয়ারি লালমাটিয়া এলাকায় এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,এই স্কুলটি আমি এবং আমরা কয়েকজন মিলে প্রতিষ্ঠিত করি, সেখানে আক্তারুজ্জামানও মালিকানায় রয়েছে কিন্তু ১৪ জানুয়ারি হটাৎ করে দলবল নিয়ে আমার উপর আক্রমণ করে বসে। তিনি বলেন, এতে আমি নিহত হতে পারতাম। আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়েছেন। এর আগেও আমার উপর জেল-জুলুম ও নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের আমলেও অনেক নির্যাতনের শিকার হয়েছি কিন্তু ৫ আগস্টের পর এই প্রথম হামলার শিকার হলাম।
হামলাকারী আক্তারুজ্জামান একজন আওয়ামী লীগের নেতা এবং এই স্কুলটির মালিকানয়ও তিনি রয়েছে বলে জানান। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা থাকায় ৫ আগস্টের পর থেকে এই প্রতিষ্ঠানে তিনি আর আসেনি কিন্তু গতকাল হটাৎ করে পুলিশ এবং তার দলবল নিয়ে এসে আমাকে হত্যা করার উদ্দেশ্য হামলা করা হয়।
এবিষয় মোহাম্মদপুর থানায় ৫ ঘন্টা বসে থেকেও জিডি কিংবা অভিযোগ দিতে পারেনি বলে অভিযোগ করেন কাজী ইব্রাহিম। মুফতি কাজী ইব্রাহিম সংবাদ সম্মেলনে বলেন, আমার উপর যে আক্তারুজ্জামান হামলা করেছে তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা থাকার পরেও তিনি পুলিশকে সঙ্গে নিয়ে আমার প্রতিষ্ঠানে আমার উপর হামলা চালায় কিভাবে? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই। যে আন্দোলন সংগ্রাম করে নতুন সরকারকে বসিয়েছি সেই সরকারের আমলেই ছাত্র হত্যার আসামি আমার উপর হামলা করে। এটা অত্যন্ত দুঃখের সাথে দেশবাসীকে আমি জানানোর জন্যই আজকে এই সংবাদ সম্মেল করেছি।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়