ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১১:৪৫

নরসিংদীতে নতুন বাংলা‌দেশ গড়ার লক্ষে তারু‌ণ্যের উৎসব-২০২৫" এর আওতায় ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন মাঠে এ প্রতিযোগিতা হয়।

ক্রীড়া প‌রিদপ্ত‌র এর বা‌র্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৭ বছরের বালক ও বালিকাদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং সুস্থ জাতি গঠনে তারুণ্যের ভূমিকা তুলে ধরার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ।ভলিবল প্রতিযোগিতায় ৬টি উপজেলা দল অংশগ্রহণ করে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকাদের ৮টি দলের অংশগ্রহণে দ্বৈত ও একক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন বিদ্যানিকেতন বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ ব্রাহ্মন্দী গার্লস উচ্চ বিদ্যালয়।বালিকা একক পর্যায়ে চ্যাম্পিয়ন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ ব্রাহ্মন্দী গার্লস উচ্চ বিদ্যালয়। বালক দ্বৈত চ্যাম্পিয়ন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন এবং রানারআপ ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়। বালক একক চ্যাম্পিয়ন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশান এবং রানারআপ ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়। ভলিবল প্রতিযোগিতায় পলাশ উপজেলা দল চ্যাম্পিয়ন এবং রায়পুরা উপজেলা দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে পলাশ উপজেলার একজন পুরস্কার গ্রহণ করে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আজিজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা