কুতুবদিয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
কক্সবাজারের কুতুবদিয়ায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোহাম্মদ ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল একাডেমি মাদ্রাসা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন কুতুবদিয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এবং গ্রাম পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ফসলি জমির মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত মোহাম্মদ ইলিয়াছকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, অতি প্রয়োজনে পুকুর খননের অনুমতি থাকলেও জমির শ্রেণি পরিবর্তন বা ফসলি জমির টপসয়েল কাটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ অভিযানের প্রশংসা করে জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ ফসলি জমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু