ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:৩৩

 টাঙ্গাইলের প্রত্যন্ত চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা দিয়েছে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের "খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুস সবুর মাস্টারের নামে প্রতিষ্ঠিত সংগঠনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে ১৫ জানুয়ারি বুধবার এ সম্মাননা দেয়া হয়। এরপর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ওই এলাকার মানুষদের চিকিৎসা সেবাও দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী ও জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ফাউন্ডেশনের সভাপতি বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহ আলম কবির। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব শাহনাজ বেগম (লাইজু), যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ শাহ আলম, ফাউন্ডেশনের সদস্য মোঃ সোলায়মান, কারী মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন 'সহ আরো অনেকেই। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক ইমন সরকার ও রিপন মিয়া। আয়োজকগণ বলেন, মেধাবী শিক্ষার্থীদের কল্যানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। সত্যি এ এক অন্য রকম অনুভুতি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে জাতি হবে শিক্ষিত, দেশ হবে সমৃদ্ধ। 

এমএসএম / এমএসএম

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ

ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত

আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ