নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি
দশ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে মাধ্যম করে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও বিমান মন্ত্রনালয়ের সচিব নাসরিন জাহান বরাবর বিমানবন্দরের দাবি সম্বলিত একটি স্মারিকলিপি দেন নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল ।
এ সময় রাসেল বলেন, ১০ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন। নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্নাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেয়া হচ্ছে দীর্ঘ ২ যুগ ধরে। তবে তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, রানওয়ে, জমি অধিগ্রহণ করা থাকলেও কোনও কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। পরপর ৩ বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি, তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নোয়াখালীতে অনতিবিলম্বে বিমানবন্দর স্থাপন করে সাধারণ মানুষের যাতায়াত ও এলাকার উন্নয়নের দাবি জানান তিনি।
স্মারকলিপি প্রদানকালে উপস্তিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জেলা জজ কোর্টের আইনজীবী এড. সামসুল ফারুক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ , নোয়াখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইকবাল সুমন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তারেক, জাগ্রত নোয়াখালীর সম্পাদক এ, এস, এম রেজোয়ান, সাংবাদিক জুনাইদ কামাল ও সুইটি ইসলাম প্রমূখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু