শিবগঞ্জে বেকার যুব ও যুব নারীদের সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
"দক্ষ যুব শক্তি দেশ গঠনের মুল ভিত্তি" এই শ্লোগানে বেকার যুব ও যুব নারীদের সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ফাযিল মাদ্রাসায় কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াত।
কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোহাঃ ইমরান আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কাশিয়ারা মোঃ ইসাম উদ্দিন, প্রশিক্ষক আব্দুল কাদির, সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।
সভায় প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াব বলেন, আজকের এই আয়োজন কানসাট যুব উন্নয়ন সংস্থার, এই সংস্থা সমাজের বেকার যুব ও যুব নারীদের স্বনির্ভর করার লক্ষ্য কাজ করছে। সংস্থাটি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর হতে রেজিষ্ট্রার প্রাপ্ত। শুধু আজকের এই আয়োজন না, সংস্থাটি এর আগেও বেকার যুব ও যুব নারীদের নিয়ে কাজ করেছে।
তিনি আরো বলেন, আজ আপনারা নাম মাত্র প্রশিক্ষণ না নিয়ে সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ যুব ও যুব নারী হিসেবে গড়ে তুলবেন। আমি আশা করছি, আপনারা আগামী ৭দিন প্রশিক্ষণ নিবেন। আর এই প্রশিক্ষণ নিয়ে আপনারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied