ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৫:১৩

রাজধানীর আদাবরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এসময় শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এসময় আদাবর থানার ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরের দিকে ঢাকা উদ্যান মোড়ে একটি রেস্তোরাঁয় সভাটি অনুষ্ঠিত হয়।

১৯ আগস্ট ১৯৮০ সালে শহীদ জিয়াউর রহমানের হাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি গঠিত হয়। সেই থেকে এই দলটি রাজনৈতিক ভাবে সবসময় বিএনপির হাত ধরে এগিয়ে যাচ্ছে এরমধ্যে এই দলের আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রেখে রাজপথে প্রথম সারির নেতৃত্ব দিয়ে এসেছে অনেক নেতা। স্বেচ্ছাসেবক দল করে অনেকেই জেল-জুলুম এর শিকারও হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শেখ ফরিদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি ঢাকা মহানগর উত্তর। উপস্থিত ছিলেন, মোঃ মহসিন সিদ্দিকী (রনি) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর। 

প্রধান অতিথি শেখ ফরিদ বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি সুশৃঙ্খল বাংলাদেশ। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কোনো নেতার জন্য স্বেচ্ছাসেবক দলের জেনো কোনো রকম বদনাম না হয়। সেই দিকে খেয়াল রেখে রাজনীতি করতে হবে। 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না।
দলের ক্লান্তি লগ্নে যারা ছিলেন আগামীতে তারাই সামনের সারিতে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সুন্দর সুশৃঙ্খল ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। 

আরো উপস্থিত ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মৃধা। সদস্য সচিব হাসান শিকদার।  উপস্থিত ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম সাজ্জাদ মোস্তফা (সাংবাদিক) আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহআলম,শরিফুল ইসলাম মানিক, মোঃ শহীন মোল্লা সহ প্রমূখ। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন