ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় আশ্রয়নের ফাঁকা ঘর হস্তান্তর করলেন ইউএনও


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৫:৪৪

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দীর্ঘ দিন ধরে ফাঁকা অবস্থায় পড়ে থাকা কান্দাপাড়া আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পুনরুদ্ধার করে একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান। 

নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাঁকা পড়ে থাকা কান্দাপাড়া আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পুনরুদ্ধার করে বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামের খালেদা দম্পতির মাঝে বৃহস্পতিবার ঘরটি হস্তান্তর করেন। পরে ভূমিহীন ও গৃহহীন পরিবারটির মাঝে কিছু শুকনো খাবার ও একটি কম্বল দিয়ে সহযোগিতা করেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান বলেন, বিভিন্ন তথ্যসূত্রে দীর্ঘ দিন যাবৎ অব্যবহৃত এই ঘরটি ফাঁকা আছে জানতে পেরে একজন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই ঘরে আশ্রয় দেয়া হয়েছে। পরবর্তীতে পূর্বের ব্যক্তির কবুলিয়ত বাতিল করে এই পরিবারের একজনের নামে কাগজ করে দেয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত