ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সমাজসেবক ডা. এ কে এম ফজলুল হক-কে নাগরিক সংবর্ধনা দিচ্ছে কুতুবদিয়াবাসী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৭-১-২০২৫ দুপুর ১:৭

কুতুবদিয়া দ্বীপের গর্ব, শিক্ষানুরাগী ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনকারী বিশিষ্ট সমাজসেবক ডা. এ কে এম ফজলুল হক-কে নাগরিক সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে কুতুবদিয়ার নাগরিক সমাজ।

 সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আজ ১৭ জানুয়ারি ২০২৫ (শুক্রবার), বিকেল ৪:১৫ টায়। আয়োজকরা জানিয়েছেন, সংবর্ধনার পাশাপাশি বিকেল ২:৩০ টায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. আতাউল ওসমানী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, এবং কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন।

ডা. এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে সকাল ৮:৩০ টা থেকে  ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন  কুতুবদিয়া  এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন এবং চিটাগাং আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন।

ডা. এ কে এম ফজলুল হক দীর্ঘদিন ধরে কুতুবদিয়া ও চট্টগ্রামে শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

সম্প্রতি, তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ চট্টগ্রাম এবং ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ চট্টগ্রামের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, যা তাঁর কর্মজীবনের একটি বড় অর্জন।

কুতুবদিয়ার জনগণ তাঁর এই সাফল্যে গর্বিত এবং অভিভূত। নাগরিক সংবর্ধনার মাধ্যমে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে সবাই উন্মুখ।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ