ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কুতুবদিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলে নিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ১২:১৮

কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখল করতে বসতঘরের ঘেরাবেড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা আজগর আলীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণ পাড়ায় মৃত আনোয়ার নুরের ছেলে আজগর আলী পূর্ব পরিকল্পিতভাবে তুহিন, ওমর আলী, জকির, শওকত, মোহাম্মদ আলমসহ একদল সন্ত্রাসী নিয়ে জসিমের বসতঘরে হামলা চালান। এ সময় ঘরের ঘেরা বেড়া ভাঙচুর এবং লুটপাট করা হয়।

বাঁধা দিতে গেলে জসিমের স্ত্রী শাহিনকে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।জসিমের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার কারণে আজগর আলী ও তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই হামলা চালান। এ সময় ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয়রা জানান, আজগর আলী ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। ইউপি সদস্য পদে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকবার প্রতিদ্বন্দ্বীতাও করেছেন। তার কর্মকাণ্ডের  জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। কুতুবদিয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে।এলাকার ইউপি সদস্য নুর হোসেন বলেন, "ঘটনার বিষয়ে শুনেছি। এটি আদালতে বিচারাধীন। প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেছে। এর আগে পরিষদেও বিষয়টি নিয়ে বিচার হয়েছে।"

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, "ভুক্তভোগীর একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, অভিযুক্ত যুবদল নেতা আজগর আলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত