কুতুবদিয়ায় ড. ফজলুল হককে সংবর্ধনা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল হাজারের বেশি রোগী
কুতুবদিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও বেশি রোগী চিকিৎসা সেবা পেয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় সুফিয়া-জাফর আহমদ সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান সাংবাদিক আকবর খাঁনে’র সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় ফ্রী মেডিকেল ক্যাম্প, বৃত্তি প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ আমেরিকা বিএমএ শাখার সভাপতি ডা. আতাউল ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, চিটাগং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও একাডেমিক ডিরেক্টর আমেনা শাহীন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জামায়াতের উপজেলা আমির আ. স. ম. শাহরিয়ার চৌধুরী।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা
মেডিকেল ক্যাম্পে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মো. আ. মোত্তালিব, ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনুসেন দাশগুপ্ত, গাইনী বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস (নিশু), নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোর্শেদা খানম, অর্থোপেডিক সার্জন ডা. মো. সাইফুদ্দিন রোকন, এবং ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাদিম হায়দার।
বৃত্তি ও সংবর্ধনা প্রদান
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত "সুফিয়া-জাফর আহমদ সিকদার স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪"-এর বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আজিজ ওসমানীর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া কুতুবদিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. এ কে এম ফজলুল হককে তাঁর মানবিক ও সামাজিক অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়।
ক্যাম্প ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও বৃত্তি প্রদানের মাধ্যমে ফাউন্ডেশন যে সেবামূলক ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন উপস্থিত অতিথিরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. ফজলুল হক জানান, "মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু