রাজধানীর মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
রাজধানীর মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এ-সময় শত শত নেতাকর্মী সমাবেশে উপস্থিত হন। মোহাম্মদপুর থানায় মোট ৫ টি ওয়ার্ড নিয়ে এই থানাটি। এর মধ্যে ২৯,৩১,৩৩,৩২, ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে মোহাম্মদপুর থান গঠিত। শনিবার ১৮ জানুয়ারি মোহাম্মদপুর তাজমহল রোডে বঙ্গবন্ধু স্কুল মাঠে দুপুরের দিকে এই কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।
১৯ আগস্ট ১৯৮০ সালে শহীদ জিয়াউর রহমানের হাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি গঠিত হয়। সেই থেকে এই দলটি রাজনৈতিক ভাবে সবসময় বিএনপির হাত ধরে এগিয়ে যাচ্ছে এরমধ্যে এই দলের আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রেখে রাজপথে প্রথম সারির নেতৃত্ব দিয়ে এসেছে অনেক নেতা। স্বেচ্ছাসেবক দল করে অনেকেই জেল-জুলুম এর শিকারও হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী (রনি) আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার আহবহক লিটন মাহমুদ (বাবু) সদস্য সচিব আমিনুর রহমান লিটন, এসময় আরো উপস্থিত ছিলেন, ৩৩ নং ওয়ার্ড আহবায়ক মোঃ আবু তাহের, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জুম্মান বেপারী, সাইফুল ইসলাম খলিফা, জাহিদুল ইসলাম (কালু) মোঃ মমিনুর রহমান, সাজ্জাদুল ইসলাম সোহাগ। আরো উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড হোসেন সোহেল সহ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ ফরিদ বলেন, স্বেচ্ছাসেবক দল একটি জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন। এই দলটি দীর্ঘদিনর। আগামীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি বলেন, শহিদ জিয়াউর রহমানের আদর্শে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন একটি বাংলাদেশ পাবো। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সুশৃঙ্খল বাংলাদেশ। এসময় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন নেতারা।
এমএসএম / এমএসএম
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন