খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে তাঁর কার্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বার্তা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার প্রামাণ্য দলিল। বার্তার এ সংখ্যাটি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাই বিপ্লবের ক্রান্তিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার দলিল হয়ে থাকবে এটি। এবারের সংখ্যাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি উৎসর্গ করছি। তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বার্তা মুদ্রণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, বার্তা মুদ্রণ কমিটির সভাপতি ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?