মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ
নওগাঁর মান্দায় যৌতুকের দাবী করে মৌসুমী আক্তার (২২) নামে এক গৃহবধুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে নির্যাতন করে গুরুতর আহত করেছেন। আহত গৃহবধু উপজেলার নুরুল্যাবাদ ইউপির পার-নুরুল্যাবাদ গ্রামের আব্দুল মতিনের মেয়ে এবং তেঁতুলিয়া ইউপির কাঞ্চনপৃর গ্রামের গ্রামের রাসেলের স্ত্রী।
অভিযুক্ত স্বামী রাসেল উপজেলার তেঁতুলিয়া ইউপির কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, স্বামী রাসেল প্রায় দিন যৌতুকের দাবী করে মারপিট করে বাড়ি থেকে বের দেয়। তিন বছরের ১টি মেয়ে বাচ্চা আছে সেটিও তিনি কেড়ে নিয়েছেন।সংসার করবে না মর্মে আমাকে প্রায় দিন শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।আমি মা হারা অসহায় মেয়ে। আমাকে দেখার মত কেউ নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে সংসার ছাড়া করতে চায়। ইতিপূর্বে সে দুটি বিয়ে করেছেন। আমাকে সরিয়ে আবারো বিয়ে করতে চাই। অসহায় হওয়ার কারণে অনেক কষ্ট করে তার সংসার করি। তারপরও সে আমাকে নির্যাতন করেন।তার অত্যাচার থেকে বাঁচতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত