ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ৪:২১

নেত্রকোনার বারহাট্টায় স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বারহাট্টা যুবদলের সদস্য সচিব মহিবুর রহমান রতন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ কাদির খান, ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, বিএনপি নেতা- শফিক, চন্দন, মানিক, শামছুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন।বিপথগামী কিছু দুষ্কৃতিকারী সিপাহি বিএনপিকে থামিয়ে দিতে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করেছিল। কিন্তু পরবর্তিতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ বিনিমার্ণে কাজ করেছিলেন। এবার ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সাজাতে তারেক রহমান কাজ করছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রুপান্তর হবে। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা