ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জন্মদিনে  জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় গোবিপ্রবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠান


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ২০-১-২০২৫ বিকাল ৫:১৩

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)  বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ছাত্রদল উদ্যোগে দোয়া ও মোনাজাত মাহফিলের আয়োজন করেন। 

১৯ জানুয়ারি রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজ বাদ এ ইমাম ও মুসল্লীদের মোনাজাতের মাধ্যমে এ দোয়া অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং দুনিয়ার জীবিত মৃত্যু সকল মানুষের জন্য  দোয়া ও মোনাজাত করা হয়। 

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকর্মী দূর্জয় শুভ, রাসেল রায়হান, মোঃ শাহাজান ইসলাম, ইমরোজ, সহ অনান্যরা।

দোয়া মাহফিল উপলক্ষে ক্যাম্পাস ছাত্রদল নেতা দূর্জয় শুভ বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা। আমরা চাই তার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদকে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠা করা। আর আজকের এইদিনে আমাদের মহান নেতার জন্য দেশে প্রবাসে যারা আছেন সকলের কাছে দোয়া চাই। আমার নেতাকে আল্লাহতালা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা