শিবগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শুরু
নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।সারাদেশে একযোগে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১ পৌরসভা ১৫ টি ইউনিয়নেও একই কর্মসূচি শুরু হয়।
নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আজ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু ।
এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।
এতদিনের কার্যক্রমের মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহ হবে। এরপর, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ নিবন্ধন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে এবং মৃতদের নাম বাদ দেওয়া হবে। সব তথ্য ৫ মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, বলেন মো. শাহ্ মো: আবুল কালাম আজাদ জানিয়েছেন, তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। শিবগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন ২২০ জন তত্ত্বাবধায়কের অধীনে তথ্য সংগ্রহকারী কাজ করবেন। এবং সুপারভাইজার ৪৭ জন কাজ করবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান