ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক মৃত শিশু উদ্ধার, থানায় মামলা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ১:৪৯

রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন টিএইচও বার্নাবাস হাসদাক। আজ সকাল ১০ টার দিকে নবজাতকের মৃত দেহের সন্ধান পাওয়া যায়। তবে নবজাতকের ওয়ারিশের কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন জনসাধারণ।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেডিক্যালের পরিচ্ছন্ন কর্মী নীচ তলার টয়লেট পরিষ্কার করতে গিয়ে নবজাতককে দেখতে পায়। সাথে সাথে   মেডিক্যালের ডাক্তারসহ কর্মকর্তাদের বিষয় টি অবহিত করেন। কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠান।

টিএইচও বার্নাবাস হাসদাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা হাসপাতালের নীচ তলার বাথরুমে নবজাতককে ফেলে যায়। টয়লেট পরিষ্কার করার সময় নবজাতক কে দেখতে পেয়ে পরিচ্ছন্ন কর্মী আমাদের খবর দেয়। সে মোতাবেক গিয়ে দেখা যায় টয়লেটে মৃত অবস্থায় নবজাতক পড়ে আছে। এসময় থানা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের পিতা মাতার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এখনো কোনো পরিচয় মেলেনি। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন বিষয়টি নিয়ে হাসপাতালের ডাক্তার জিনিয়া সামস বাদী হয়ে অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ