হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য হেরিটেজ খ্যাত হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।
২৪ ডিসেম্বর গভীর রাতে হালদা নদীর মদুনাঘাট থেকে গড়দুয়ারা কামদর আলী চৌধুরী হাট এলাকায় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনকালে অভিযান চালানো হয়। এ সময় দুটি ইঞ্জিনচালিত ড্রেজারসহ ছয়জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে আটক ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। অভিযানে সহযোগিতা করে হাটহাজারী মডেল থানার পুলিশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য হেরিটেজ হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান