নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন-চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এসআই শামীম, এসআই আজাদ, এএসআই বিল্লাল, এএসআই কালাম ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং চুরির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। উক্ত ঘটনার মামলা হয়েছে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বে একটি মামলা হয়েছে, সেই মামলা তদন্ত করা অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত