ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ৭-১২-২০২৫ রাত ৮:২০

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে শারীরিক নির্যাতনসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।
রবিবার  (৭ ডিসেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে প্রধান শিক্ষিকা তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। তিনি জানান, “আমি তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে বাইরে থেকে লোকজন এনে আমাকে হুমকি দেওয়া হয়। সহকারী শিক্ষকদের কর্মবিরতির সময় তিনি ইচ্ছাকৃতভাবে অভিভাবকদের আমার সম্পর্কে বিভ্রান্তিকর ও খারাপ কথা বলেন।”
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে অভিভাবকদের স্কুল এলাকা ত্যাগ করতে বলায় প্রধান শিক্ষিকা তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে চোখ উপড়ে ফেলার হুমকিও দেন। ভয়ে দৌড়ে পালানোর সময় সিঁড়িতে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পান বলে জানান আফরোজা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রধান শিক্ষিকা প্রায়ই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিদ্যালয়ের আশপাশে বসবাস করায় এসব ঘটনা তারা নিয়মিত দেখছেন। তার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে অশান্তি লেগেই রয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং নিয়মিত ক্লাস নেন না। কোনো বিষয়ে জানতে চাইলে অভিভাবকদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে দাবি তাদের।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমাকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।”
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হামিদুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ক  ইতোমধ্যে ওই বিদ্যালয় পরিদর্শন করেছি। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হওয়ার পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Aminur / Aminur

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব