মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে মুদ্রিত স্মরণিকার প্রকাশনা এবং সমিতি কর্তৃক চিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার বিকালে শাহাবাগস্থ বারডেম মিলনায়তনে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্জিনিয়ার জাওয়াদুল করিম-এর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর সভাপতি জাতীয় অধ্যাপক ডাঃ এ.কে.আজাদ খান। সভায় বক্তব্য দেন সর্বজনাব মোঃ সাইফ উদ্দিন, বাডাসের মহাসচিব অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহবুব, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ মির্জা মাহবুবুল হাসান, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম এর কন্যা- অধ্যাপক ডাঃ হাজেরা মাহতাব; নাতনি- ডাঃ ফারজানা বিলকিস ইব্রাহিম, নাতি- কিসমাত হোসেন, মধুখালী ডায়াবেটিক সমিতি সভাপতি আবু সাঈদ মিয়া, দাতা সদস্য মোঃ আবুল বাসার খান, স্মরণিকা প্রকাশনা কমিটির সভাপতি ও সাবেক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, স্মরণিকা কমিটির সম্পাদক ও সাবেক সচিব ড. মোঃ জাহাঙ্গীর হোসেন।
সভার শুরুতে সমিতির যে সকল সম্মানিত সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য জনাব মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
Aminur / Aminur
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু