শ্রীপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা ও ভাতা বিতরণ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ হলরুলে মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাখী ব্যানার্জীর সভাপতিত্বে উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিএম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গচন্দ্র মন্ডল, ,উপজেলা আইটি কর্মকর্তা মাহফুজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তিন'শত পঞ্চাশ জন প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৫ টি ট্রেডে উপজেলার তিন'শত পঞ্চাশ জন নারী যথাক্রমে চল্লিশ দিন ও আশি দিন প্রশিক্ষণ গ্রহণ করেন।
ভাতা বিতরণী অনুষ্ঠানে বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কর্মাস ট্রেডের পঞ্চাশজন প্রশিক্ষনার্থীদের একাউন্ট পে চেক প্রদান ও দশজন সফল উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু