ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে অর্ধশত ফার্মেসি বন্ধ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৫ বিকাল ৫:২৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে পৌরসদর বাজারে প্রায় অর্ধশত ওষুধের দোকান (ফার্মেসি) বন্ধ হয়ে যায়। মঙ্গলবার নবীনগর পৌরসদর বাজারে ফার্মেসি গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার আগেই খবর পেয়ে অর্ধশত দোকান বন্ধ করে দেয় ফার্মেসি মালিকগন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা।

মোবাইল কোর্ট পরিচালনার সময় যে কয়টি দোকান খোলা পাওয়া যায় সেগুলো থেকে নয়টি দোকানে মেয়াদ উত্তীর্ণ, ব্যবসায়িক রেজিস্টার খাতা ব্যবহার না করা, অপরিচ্ছন্ন থাকায়  ৯ টি মামলায় ১৮০,০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল মহেন্দ্র ফার্মেসি ৩০,০০০, বন্ধন ফার্মেসি ২০,০০০, মা ফার্মেসি ৩০,০০০,আল মদিনা ফার্মেসি ২০,০০০, হালিমা ফার্মেসি ২০,০০০।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুসা বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখা, দোকানের রেজিস্টার খাতা যথাযথভাবে  ব্যবহার না করায়  ঔষধ  ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ (খ) (ঘ) মোবাইল কোর্ট আইনে নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনেক দোকান বন্ধ পাওয়া যায়, কয়দিন ব্যবসা বন্ধ করে পালিয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে, 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার