ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে নতুন আইফোনে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৪:৪৯

অ্যাপলের পরবর্তী আইফোন-১৩ সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা কিংবা বার্তা পাঠানো যাবে বলে শোনা যাচ্ছে। সে সুবিধা দেওয়া হবে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুঠোফোন নেটওয়ার্কের আওতার বাইরে জরুরি সেবা পেতে যোগাযোগের জন্য এমন সুবিধা আনার পরিকল্পনা করছে অ্যাপল।

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোনের ত্রয়োদশ সংস্করণ। তার আগেই আইফোন-১৩ নিয়ে নানা জল্পনা চলছে। তাতে নতুন সংযোজন করলেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও।

বলা যায়, গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটলাইট সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এই সংক্রান্ত গবেষণাও করছেন তারা।

এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন-১৩। মডেল থাকতে পারে চারটি। আইফোন-১৩, আইফোন-১৩ প্রো, আইফোন-১৩ প্রো ম্যাক্স ও আইফোন-১৩ মিনি। ডিসপ্লে মিনি ভার্সনের ৫ দশমিক ৪ ইঞ্চি ও প্রো ভার্সনের ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে।

সূত্র: অ্যাপল ইনসাইডার

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন