ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ইটভাটার শ্রমিকরা পেলেন কবিরহাট মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ২:১১

নোয়াখালীর কবিরহাটে ইটভাটায় কর্মরত শ্রমিকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামে অবস্থিত মিয়া রাজি সাহেব ব্রিক ফিল্ড (ইটভাটায় কর্মরত শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজার মো. শরাফুদ্দিন, ব্যাংক অফিসার মো. তামজিদ হাসান ভুইয়া, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের হানিফ, সাংবাদিক সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজার মো. শরাফুদ্দিন বলেন, আমরা ব্যাংকের পক্ষ থেকে প্রকৃত শ্রমিক, দিন মজুর সহ শীতবস্ত্র পাওয়ার মত লোকদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষে আজকের এ আয়োজন। আমাদের এ শীতবস্ত্র বিতরণ আরো অব্যাহত থাকবে।

এসময় ইটভাটার পক্ষ থেকে সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের হানিফ বলেন, শীতবস্ত্র বিতরণে সঠিক মানুষের মাঝে পৌছে দেওয়ার লক্ষে মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজারের এ উদ্যোগে প্রকৃত মানুষরা পাওয়ার জন্য আজকে এ ইটভাটার শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তারমত করে সবাই যদি এভাবে সঠিক মানুষদের মাঝে পৌছানোর ব্যাবস্থা করেন, তাহলে প্রকৃত পাওয়ার মানুষরা কখনো বঞ্চিত হবেনা।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত