ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় বিএনপি'র কার্যালয় ভাঙচুর ও লুটপাট


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ২:২৭

রাতের আঁধারে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন  বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতা-নেত্রীদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করা হয়।

উপজেলার চিরাম  ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস নয়নের সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন চিরাম ইউনিয়নে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নৈহাটি বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এছাড়াও নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে দলীয় নেতা-নেত্রীদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনা বিএনপির জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বুধবার বিকালে নৈহাটি বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল জানান, চিরাম ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরো গতিশীল করতে নৈহাটি বাজারে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার  রাতে আওয়ামী সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। আমি এমন ন্যক্কারজক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো জানান, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি  চলছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত