ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:৫
নরসিংদীর বেলাবতে নিখোঁজের এক দিন পর কাঞ্চন মিয়া (৬০) নামের ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বিএম কলেজ এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।
বেলাব থানা সূত্রে জানা গেছে, সকালে খবর পেয়ে সড়কের পাশের একটি ধানখেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করে।
স্বজনরা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোঁজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। এরই মধ্যে বেলাব এলাকার ধানখেতে মরদেহ পাওয়া গেলেও তাঁর অটোরিকশাটির খোঁজ মেলেনি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা পুলিশের।
ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা