শিবগঞ্জে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যেরর মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের পরিচয়ে আধিপত্য বিস্তারসহ শিক্ষার পরিবেশ বিনষ্ট, ৩য় শ্রেণীর কর্মচারী দ্বারা জৈষ্ঠ শিক্ষক এবং কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে প্রধান শিক্ষক আসগার আলীর পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এলাকাবাসী, শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের ব্যানারে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা খাতুন, স্থানীয় বাসিন্দা মাসুদ রানা পাইলট, পরিচ্ছন্নতাকর্মী নাসির উদ্দীন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল করিম, ১০ম শ্রেনীর ছাত্রী বানিসা ও ৯ম শ্রেণির ছাত্র রয়েল আলীসহ অন্যরা। এছাড়া এলাকাবাসী, ছাত্র-ছাত্রী কর্মচারী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা- প্রধান শিক্ষক আসগার আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি।প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা। এদিকে প্রধান শিক্ষক আসগার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান