ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারের মৌড়ায় ফুটবলারদের জন্য ক্রীড়াসামগ্রী ও জার্সি বিতরণ


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৫:২২

ঢাকা দোহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নে যে কোনো সংকটে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছে তাহসান হৃদয়ের হাতে গড়ে তোলা মৌড়া একতা যুব সংঘ সংগঠনটি। বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে সংগঠনটি মৌড়ায় ব্যাপক কাজ করেছে। তাহসান একজন তরুণ সমাজকর্মী। মৌড়া গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের প্রাথমিক চাহিদা পূরণে সহযোগিতার জন্য ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন একটি সামাজিক সংগঠন। সংগঠনটির নাম মৌড়া একতা যুব সংঘ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সংগঠনটির কার্যক্রম।

‘সবাই মিলে করব কাজ, গড়বো মোরা মাদকমুক্ত সমাজ’ স্লোগানটি সামনে রেখে এগিয়ে যাচ্ছে মৌড়া একতা যুব সংঘ। এছাড়া গ্রুপের সদস্যদের নিজ উদ্যোগে ৪ বছর ধরে গ্রুপটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদ পোশাক বিতরণ এবং মৌড়া ফুটবল দলের উন্নয়নের লক্ষ্য কাজ করে যাচ্ছেন।

এ সময় মৌড়া ফুটবল দলের অধিনায়ক ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ইকরাম হোসেন রাজ বলেন, তাহসান হ্নদয় সব সময় মৌড়া গ্রামের সকল ভালো কাছে অংশগ্রহণ করেন। আর অনেক দিন যাব‍ৎ সে মৌড়া ফুটবল দলের পাশে আছে। এবার সে আমাদের দলের স্পন্সর হয়েছে, তাই আমি মৌড়া ফুটবল দলের হয়ে তাকে ধন্যবাদ জানাই।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা তাহসান হৃদয় বলেন, মানুষ মানুষের জন্য। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রূপে আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের সঙ্গে যদি আরো বেশি পরিমাণ বিত্তবানরা এগিয়ে আসতেন তাহলে হয়তো আরো সহজে সব অসহায়ের পাশে পৌঁছে যেতাম। একটু ইচ্ছাশক্তি থাকলে সব বিজয় অর্জন করা সম্ভব। আমরা আমাদের গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আমাদের সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার জন্য প্রশংসা কুড়িয়েছে। জার্সি উপহার দেয়ার মূল কারণ হচ্ছে বর্তমান তরুণ সমাজ যেন মাদকের সাথে জড়িয়ে না পরে, তারা যেন খেলায় আরো মনোযোগী হয়; এজন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় মৌড়া দলের পাশে থাকব। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ইনশা আল্লাহ আমাদের সংগঠন মৌড়া থেকে মুকসুদপুর, মুকসুদপুর থেকে দোহার পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে, সেদিন আর বেশি দূরে নয়।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন