শালিখায় কৃষক ছদ্মবেশে গরু চোর ধরলেন পুলিশ
মাগুরার শালিখায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে আ: ছালাম জোয়ার্দার (৩৮) নামে গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আ: ছালাম জোয়ার্দার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের চিলেডাঙা গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নেতৃত্বে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহ আলম, এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল মাথায় মাথাল ও হাতে কৃষি সরঞ্জাম নীয়ে কৃষক ছদ্মবেশে নাঘোষা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন,গরু চোর চক্রের সক্রিয় সদস্য এবং মূলহোতা আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে সফর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গত দুই মাসের গরুচোর চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ এবং চোর চক্রের বাকি সদস্যদের ধরার অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল