গলাচিপায় ৩টি চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক
পটুয়াখালীর গলাচিপায় ৩টি বাজাজ প্লাটিনা মটরসাইকেল সহ ২জন চোরকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় আনুমানিক ১মাস পুর্বে উত্তর চর বিশ্বাস ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোঃ শাহ আলম হাওলাদারের পুত্র মোঃ কাওসার (২৭) এর মটরসাইকেল মোঃ আমির গাজীর বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পরে, পর দিন সকালে ঘুম থেকে উঠে মটরসাইকেলটি দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করেও মটরসাইকেলটি পাওয়া যায়নি। ২২ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৯টার সময় মোঃ নাজিম নামের এক ব্যক্তির মটরসাইকেল চর বিশ্বাস বাজারের নিকটস্থ হাসপাতালের সামনে থেকে চুরি হয়। উক্ত চুরির বিষয় চর কাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চর কাজল ইউনিয়নের বর শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ হাসান (৩৬) এর বাড়িতে চোরাইকৃত মটরসাইকেল আছে। পুলিশ তাৎক্ষণিক ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মটরসাইকেল উদ্ধার করে।
এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশাদুর রহমান জানান ৩টি চোরাই মটরসাইকেল সহ ২জনকে আটক করা হয়েছে। আজকেই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে, মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied