গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের আত্রাই টোলপ্লাজা সংলগ্ন বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।
অপর দিকে সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার নয়াবাজার আইড়মারী ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের এক ট্রাক যাত্রীর মৃত্যু হয়। নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সেনগাতি গ্রামের আলতাফ আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘনকুয়াশার কারণে মহাসড়কে যান চলাচলের সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে। অজ্ঞাত ওই নারী রাস্তা পার হওয়ার সময় ঘনকুয়াশার কারণে বাসটি দ্রুত গতিতে থাকায় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক মহিলা মারা যান। এছাড়া ঘনকুয়াশার কারনে আইড়মারী ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মরাদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি