সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি সম্পাদক গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতক্ষীর জেলা কমিটির সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসানুল হাবিব অয়ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড় এলাকার ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত শেখ হাসিনার সরকারের কোটা শিক্ষার্থীদের সংস্কার আন্দোলন ছাত্রদের বিরুদ্ধে সরাসরি ছাত্রদের উপর হামলার অভিযোগ রয়েছে এছাড়া ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। মামলার নম্বর ৫০ (৯) ২০২৪। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন