ফিল্মি কায়দায় দোকানিকে হত্যার উদ্দেশ্যে লেডি হামলা : গ্রেফতার ২
ফেনীর দাগনভূঞা-বসুরহাট রোডস্থ আবদুল রাজ্জাক ফার্মেসিতে ফিল্মি কায়দায় ফার্মেসির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে দোকানের ভেতরে প্রবেশ করে হামলা করেছে মারজানা আক্তার বেবী (৪৫) ও তার ছেলেসহ সঙ্গীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৩ মে) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মারজানা আক্তার বেবী ও তার ছেলেসহ তার সঙ্গীরা হাতে সাদা রঙের একটি বস্তা নিয়ে এসে ফার্মেসিতে ঢুকে অতর্কিত হামলা করে দোকানে থাকা দুটি মোবাইল ও গ্লাস ভাংচুর এবং ওষুধ নষ্ট করতে দেখে তারা দৌড়ে এসে মারজানাকে বাধা দিলে মারজানা আক্তার তাদের কথা না শুনে মোস্তাফিজকে মারতে থাকে এবং প্রত্যক্ষদর্শীদের গালমন্দ করে।
এদিকে, ফার্মেনির স্বত্বাধিকারী মোস্তাফিজ দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, মারজানা আক্তার দোকানে এসে হঠাৎ অতর্কিত হামলা করতে থাকলে তাৎক্ষণিক তিনি দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে জানালে তারা দাগনভূঞা থানাকে জানায়। এ খবর পেয়ে থানার এএসআই সিরাজ উল্যাহ ও তার সঙ্গীয় ফোর্স ঘটানাস্থলে উপস্থিত হয়। এ সময় এএসআই সিরাজ উল্যাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মারজানাকে বাধা দিলে মারজানা আক্তার তাকেও গালমন্দ করতে থাকে।
এ বিষয়ে ফার্মেসির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দাগনভূঞা থানায় একটি এজহার দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, মোস্তাফিজ ও বর্ণিত মারজানা আক্তার একই এলাকার বাসিন্দা। বর্ণিত বিবাদীগণ দুষ্ট ও খারাপ প্রকৃতির লোক, সমাজের সকল পরিবারের সাথে মারামারি করাটা বিবাদীর নেশা ও পেশা। আমি ইতিপূর্বে তাদের মারামারির সালিশে অংশগ্রণ করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে ২৩ মে রাতেেআমার দোকানে হামলা করে। বিবাদীগণ অজ্ঞাতনামা ২-৩ জনসহ বেআইনি জনতাবদ্ধে লাঠিসোটা ও ধামা নিয়ে বর্ণিত ঘটনাস্থলে এসে আমাকে ও আমার ছেলেকে কুৎসিত এবং অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। আমি বিবাদীকে গালাগালি করতে নিষেধ করলে সকল বিবাদীগণ আমার দোকানে অনধিকারে প্রবেশ করে আমার শরীরের বিভিন্ন স্থানে েআঘাত করে জখম করে। ৩নং আসামি আবদুল আলীম আবির (১৮) তার হাতে থাকা ধামা দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় বাড়ি মারলে আমার ছেলের ডান হাতের আঙ্গুলে ফাটা রক্তাক্ত গুরুতর জখমপ্রাপ্ত হয়। মারজানা আক্তার দোকানের ক্যাশবাক্স হতে দুই লাথ টাকা নিয়ে যায় এবং সকল বিবাদীগণ দোকানের সরঞ্জামাদি ও ফার্নিচার ভাঙচুর করে ওষুধপত্র নষ্ট করয়া আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে উক্ত এজহারে উল্লেখ করা হয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহাম্মেদ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে ৩নং আসামি আবদুল আলীম (১৮) ও ইশ্রাফাত হোসেন আলিফকে ধরতে সক্ষম হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ১নং ও ২নং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied